বেহাল সড়ক সংস্কারে লক্ষ্মীপুরে যুবকদের স্বেচ্ছাশ্রম

প্রকাশঃ

লক্ষ্মীপুরের রায়পুর-সদর ও রামগন্জ-উপজেলার আঞ্চলিক মহাসড়কের সীমান্তবর্তী নন্দনপুর গ্রামের বটতলা নামক স্থানে এক কিলোমিটার রাস্তা স্বেচ্ছায় সংস্কার করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে এক কিলোমিটার সড়ক সংস্কারের কাজ করেছেন।

এলাকাবাসী জানায়, সড়কটি ২০১০-১২ সালে পাকা করার পর এক বছর না যেতেই বিভিন্ন স্থান ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। গত পাঁচ বছরে এলাকাবাসী এলজিইডির অধীন এই সড়ক সংস্কারের দাবি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।

এ রাস্তায় রায়পুর-রামগন্জ ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের লোকজন ছাড়াও পাশের দুটি উপজেলার মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে এ পথে চলতে লোকজনকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

এমন পরিস্থিতিতে স্থানীয় সমাজ সেবক আবুল কাশেমের অর্থায়নে জেলা পরিষদের সদস্য আরিফসহ এলাকার ১৫/২০ যুবক সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

স্থা্নীয় সমাজ সেবক সৈয়দ আবুল কাশেম জানান, রায়পুর-রামগন্জ ও সদরে যাওয়ার গুরুত্বপুর্ণ বেহাল এ সড়কটি সংস্কারের জন্য একাধিকবার এলজিইডি প্রকৌশলিকে বললেও সে কর্নপাত করেনি।

তাই তিনি নিজ অর্থায়নে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার সড়কে ইট সুরকি বালু ফেলে সংস্কারের কাজ করেছেন। তবে এই কাজ ক্ষনস্থায়ী। সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি দাবি জানান তিনি।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর