কোচসহ জাতীয় দলের ১৮ ফুটবলার করোনা আক্রান্ত

প্রকাশঃ

দেশের জাতীয় ফুটবল দলের সহকারী কোচসহ ১৮জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বাফুফে থেকে এমন তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্ত ফুটবলাররা হলেন, বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, সুমন রেজা, ম্যাথিউস বাবলু, রবিউল হাসান, আনিসুর রহমান জিকু, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল।

এছাড়াও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের করোনা রিপোর্টে পজিটিভ এসেছে।

জানা গেছে, ক্যাম্পে যোগ দেয়ার জন্য প্রথম দুই দিনে রিপোর্ট করা ২৪ ফুটবলারের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ হয়েছিল। তাদের বাদ দিয়ে ১৩ ফুটবলার এবং দুই স্থানীয় সহকারী কোচ, ফিজিওসহ ২২ জন উঠেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প গাজীপুরের সারা রিসোর্টে।

প্রথম দিন ক্যাম্পে ওঠা ৮ ফুটবলারের মধ্যে ৭ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়। এনিয়ে ২৪ ফুটবলারের মধ্যে প্রথম দুই দিনে রিপোর্ট করা ১১ জনের ও ক্যাম্পে যোগ দেয়া ৭ জনসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর