নিউইয়র্কে ৫৪ জন অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৫৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে

স্থানীয় সময় মঙ্গলবার এক ঝটিকা অভিযান চালিয়ে বৃহত্তর নিউইয়র্ক শহরের বিভিন্ন অঞ্চল থেকে ওই অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউইয়র্ক শহরকে অবৈধ অভিবাসীর অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করে মার্কিন ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী (আইস) কর্মকর্তারা এ চালায়।

চলতি অক্টোবরের শুরুর দিকে কয়েকশ’ অবৈধ অভিবাসী অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে এসে আশ্রয় নিয়েছেন, এমন খবরে আইস কর্মকর্তারা এ অভিযান চালিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউইয়র্কের মতো অভিযান অন্য শহরগুলোতেও চলবে। এক সপ্তাহব্যাপী কঠোর ব্যবস্থা জারি করে দেশজুড়ে আশপাশের শহরগুলোতে আইস কর্মকর্তাদের হাতে গ্রেফতার হয় কয়েক শ’ অভিবাসী।

আইসের হাতে গ্রেফতার হওয়া নিউইয়র্কের বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি হামলা, শিশুর যৌন নির্যাতন, ধর্ষণ, ভারি আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চুরি, সম্পত্তি দখল, মাদক ব্যবসা, মাদক সেবনের পর গাড়ি চালানো, ডাকাতি এবং গ্র্যান্ড লারসিনির মতো অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বৃহত্তর নিউইয়র্ক অঞ্চলে গ্রেফতার হওয়া ৫৪ জন ব্যক্তির মধ্যে ৩০ জনেরও বেশি ব্যক্তিকে স্থানীয় আইন প্রয়োগকারীর হেফাজত থেকে মুক্তি দেয়া হয়েছে এবং বাকিদের আইসের হেফাজতে আটক রাখার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

গ্রেফতার হওয়া অভিবাসীরা চীন, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, গ্রেনাডা, গায়ানা, হন্ডুরাস, আয়ারল্যান্ড, জ্যামাইকা, মেক্সিকো, মোল্দোভা, মোজাম্বিক, পাকিস্তান, পানামা, পেরু এবং সেন্ট লুসিয়ার নাগরিক।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর