‘জেলার নেতারা লক্ষ্মীপুরের উন্নয়ন নিয়ে কথা বলে না’

প্রকাশঃ

 

লক্ষ্মীপুর : জাতীয় নেতৃবৃন্দের কাছে লক্ষ্মীপুরের আওয়ামীলীগ নেতারা উন্নয়নের কথা বলেন না। বলে নিজেদের মধ্যে অন্ত:কলহের কথা।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের উন্নয়ন চিত্র তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন।

বলেন, ‘‘আমি একটি বিষয় লক্ষ্য করেছি- লক্ষ্মীপুর থেকে আমি যখন কোন কথা শুনি, কারো কোন বক্তব্য শুনি- সবার মুখে শুধু নিজেদের অন্ত:কলহের কথা। অথচ এ রাস্তাটা করে দিতে হবে, এ রাস্তাটা না করলে চলবে না, নোয়াখালীতে এটা হয়েছে, লক্ষ্মীপুরে কেন হয়না। সেটার কোন দাবি আসে না।’

বলেন, ‘‘আমি স্ব-প্রণোদিত হয়েই বলছি- লক্ষ্মীপুর কোন অবস্থাতেই পিছিয়ে থাকতে পারে না। আপনারা যেটা পারবেন না আমাকে বলবেন। লক্ষ্মীপুরে যে যে কাজ আছে আমি সেটা করবো। লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের নেত্রীর কথা। সে জন্য যা যা করণীয় আমি তা তা করবো।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘‘নিজেরা নিজেদের শত্রুতা করবেন না। আপন ঘরে শত্রু থাকলে বাহিরের শত্রুর দরকার হয়না।’’

লক্ষ্মীপুরের স্থানীয় নির্বাচনগুলোতে বেশ কিছু অভিযোগ নেতৃবৃন্দের কাছে গেছে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক/লক্ষ্মীপুর/এনইউ

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর