২০০ টাকার জন্য লক্ষ্মীপুরে অটোরিক্সা চালককে হত্যা

প্রকাশঃ

মাত্র ২০০ টাকার জন্য লক্ষ্মীপুরে লোকমান হোসেন (৬৩) নামে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃদ্ধ অটোরিকশা চালক লোকমান হোসেন একই গ্রামর চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।

অভিযোগে জানা গেছে, চর রুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকসা দৈনিক ভাড়ায় চালাতেন বৃদ্ধ লোকমান হোসেন। ক’দিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য রিকশা চালানো শুরু করেন লোকমান।

এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা হয় খোরশেদ। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চায় খোরশেদ। টাকা পরে দেওয়ার কথা বললে খোরশেদ অটোরিকসা চালক লোকমানকে মারধর করে। একপর্যায়ে তার বুকের উপর উঠে গলা টিপে হত্যা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করে।

নিহত লোকমানের ছেলে তাকিব হোসেন বলেন, মাত্র ২০০ টাকার জন্য আমার বাবাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত খোরশেদের বিচারের দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি)জসিম উদ্দিন জানান, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিনিধি/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর