দক্ষিণ আফ্রিকায় ৫ বিদেশি নাগরিক খুনের প্রতিবাদে ধর্মঘট

প্রকাশঃ

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় গেলা এক সপ্তাহে ডাকাতের গুলিতে ৫ বিদেশি নাগরিক খুন হওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন সেখানকার প্রবাসী ব্যবসায়ীরা।

দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে এবং সেখানে ধর্মঘটের ডাক দেয়া হয়।

জানা গেছে, গত এক সপ্তাহে পৃথক ঘটনায় পোর্ট এলিজাবেথ শহরে ৫ বিদেশি নাগরিক স্হানীয় সশস্ত্র ডাকাতের গুলিতে খুন হয়। এর মধ্যে ৩ জন ইথিওপিয়ান ও ২ জন সোমালিয়ার নাগরিক রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে ডাকাতের গুলিতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও নিহত হয়।

ডাকাতের গুলিতে এসব বিদেশি নাগরিক খুন হওয়ার প্রতিবাদে সেখনকার প্রবাসী বাংলাদেশি, সোমালিয়ান ও ইথিওপিয়ান নাগরিকের মালিকানাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

পোর্ট এলিজাবেথ থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। খুনের অভিযোগে এক কৃষাঙ্গকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর