অবশেষে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিল

প্রকাশঃ

অবশেষে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শনিবার জেলা ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ নেতাবৃন্দের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় প্যাডে লিখিতভাবে জানানো হয়, কমিটি বিলুপ্ত হওয়ায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন কাউন্সিলর তালিকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রনয়ণ করবেন।

এতে স্বাক্ষর করেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন ও জেলা এবং চন্দ্রগঞ্জ থানা ইউনিটের কয়েকজন নেতা।

উল্লেখ্য, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগে কোন্দল দেখা দেয়। এতে পাল্টাপাল্টি বহিস্কার ও দু’পক্ষে দুইজন সভাপতি ঘোষণা করা হয়। এতে করে দুইপক্ষ চরম বিভক্তিতে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এম আর/ প্রবাস সময়

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর