‘করোনা, সৌদিতে বাংলাদেশিদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা’

প্রকাশঃ

২০০৭ সালের এপ্রিল মাসে সৌদিতে প্রবাস জীবনের শুরু। এরপর অনেক চড়াই উৎরাই। এখানে ওখানে বিভিন্ন কোম্পানিতে কাজ করে কাটে কষ্টের ৩ বছর।
অতিকষ্টে জমানো টাকায়, ২০১০সালে শুরু করি ব্যবসা। সৌদির আল কাসিম বুরাইদা বাংলা মার্কেটে মেবাইলের দোকান চলছিল ভালই। 
হঠাৎ ২০১৫ সালে নেমে আসে খড়গ। নতুন প্রিন্স, নতুন আইন। অসংখ্য বাংলাদেশি তাদের ব্যবসা গুটিয়ে নেয়। অনেকে প্রবাসী কর্মহীন পড়ে। কেউ কেউ প্রবাস জীবনের ইতি টানেন।
নীতিমালা মতে, দোকানে চাকুরি দিতে হয় একজন সৌদি নাগরিককে। কিন্তু দোকানে তাকে চাকরি দেয়ার পর ব্যবসা লাটে উঠার উপক্রম।
প্রতি মাসে সৌদি নাগরিকের বেতন দিতে হয় বাংলার ৫৫হাজার টাকা। এছাড়াও দোকান ভাড়া দিয়ে কোনমতে, যাচ্ছিল প্রবাস জীবন।
বিশ্বে হানা দেয় প্রাণঘাতি করোনা ভাইরাস।  সৌদিও এর বাইরে নেই। ঘোষণা আসে জরুরী অবস্থার। আজ ৩১মার্চ পর্যন্ত, ১৬দিন দোকান বন্ধ। বাসায় বন্দী জীবন। চারদিকে আতঙ্ক। বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক উৎকন্ঠা। বেকার জীবন পার করছে প্রবাসী বাংলাদেশীরাা।
১৩ বছরের প্রবাস জীবন, এমন কঠিন পরিস্থিতি আর আসেনি। নতুন আইনের খড়গের পর, এলো করোনার হানা।  এ যেন, মরার ওপর খাড়ার ঘা।
লিখেছেন- সৌদি আরবের আল কাসিম থেকে প্রবাসী জয় মোহাম্মদ রুবেল।
পাঠকের কথা বিভাগ, বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিদের লেখার  জন্য। আপনিও ছবিসহ লেখা পাঠাতে পারেন ।
ইমেইল probashsomoy@gmail.com

” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর