অভিনেতাদের চেয়েও ভাল অভিনয় করে প্রবাসীরা !

প্রকাশঃ

অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করে কাল্পনিক চরিত্র নিয়ে। আর প্রবাসীরা অভিনয় করেন বাস্তব জীবন নিয়ে।

তারা পরিবার-পরিজন ছেড়ে দেশান্তরী। প্রবাসে নিজেদের দু:খ কষ্টের শেষ নেই।

তবুও নিজেদের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারের সদস্যদের ভাল ও সুখে রাখতে, নিজে করে যাচ্ছে ভাল থাকার অভিনয়।

এভাবে চলে যায় প্রতিটা প্রবাসীর জীবনে অনেকটা সময়। সবার অনেক চাওয়া থাকে প্রবাসীরদের কাছে, কিন্তু কেউ কি কখনো ভেবেছে তারা এখানে কেমন ভাবে জীবন যাপন করছে, হয়তো অনেকে এগুলো চিন্তাও করেনা। যে ছেলেটা মায়ের কাছে থাকতে কখনো রান্না করেনি, সেই ছেলেটাই এখানে কাজ শেষে বাসায় ফিরে রান্না ঘরে চলে যায়।

তার জন্য কেউ খাবার নিয়ে টেবিলে বসে থাকে না, নিজেরটা নিজে তৈরী করতে হয়। রান্না না হলে, হয়তো অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়ে, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা মেতে থাকা ছেলেটা আজ সময়ের অভাবে হাঁপিয়ে ওঠে।

ছােট ভাই কিংবা বোনটার সাথে খুনসুটি, এগুলো এখানে বেচেঁ থাকার সম্বল।  এখানে আসতে যতটা কষ্ট করতে হয়। তার থেকে অনেক বেশি কষ্ট হল প্রবাস জীবন। আসা যেমন সহজ নয়, ঠিক ফিরে যাওয়াটা তার থেকে অনেক কঠিন। চাইলেও ফিরে যাওয়া যায় না।আবার অনেককে ফিরতে হয় লাশ হয়ে।

সত্যিই জীবন বোঝা বড় যে কঠিন।দিন শেষে মায়ের কাছে অভিনয়ে সুরে বলা ”মা” আমাকে নিয়ে ভেবে না, আমি অনেক ভালো আছি মা। হয়ত খাওয়া হয়নি, তবুও মাকে খুশি রাখতে বলে হয়, ‘খেয়েছি মা। তোমরা ভাল থেকো, সবার দিকে খেয়াল রেখ, কোন কিছুর দরকার হলে ফোন দিও’।

সব কিছু শেষ হয়, কিন্তু চোখের পানি শেষ হয় না । আর কত, আর কত এভাবে! এই কষ্টের শেষ কোথায়?

লিখেছেন- কালাম মাহমুদ, প্রবাসী; আজমান, সংযুক্ত আরব আমিরাত।

(বি: দ্র:) পাঠকের কথা বিভাগ সকল প্রবাসীদের জন্য। আপনিও আপনার প্রবাসের সুখ-দু:খের কথা লিখে পাঠাতে পারেন আমাদের ঠিকানায় । আপনার এক কপি ছবি ও পরিচয়সহ।

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর