৬ দিন পর ‍যুক্তরাষ্ট্রের সাগরে মিলল বাংলাদেশি তরুণের লাশ

প্রকাশঃ

নিখোঁজের ৬দিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক সাগরে জাবেদ ইকবাল (২৪) নামে এক বাংলাদেশি তরুণের লাশ পাওয়া গেছে।

গত ১২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়ে সমুদ্রের ঢেউয়ে নিখোঁজ হয় জাবেদ।

জাবেদ ইকবালের দেশের বাড়ি নোয়খালির চাটখিলে। এই তরুণ যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পরিবারের সঙ্গে থাকতেন।

গত ২১ জুলাই জাবেদ ইকবালের নামাজে জানাজা ব্রুকলীনের বায়তুস শরফ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুনার প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসেন। জানাজায় কম্যুনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে জাবেদ ইকবালের লাশ গ্রেটার নোয়াখালি সোসাইরি লংআইল্যান্ডস্থ ওয়াশিংটর মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

তার স্বজনরা জানায়, এক সময় তাদের জাবেদের পুরো পরিবার নিউইয়র্কে থাকতন। বাড়ি ক্রয় করার পর তারা নিউজার্সিতে বসবাস শুরু করে। গত ১২ জুলাই জাবেদ ইকবাল, তার ভগ্নিপতি ওসামা, তার ভাগ্নি এবং ছোট বোন সাগরে বেড়াতে যান।

এসময় তারা সমুদ্রে কোমর পানি পর্যন্ত নেমে অবস্থান করছিলেন। হঠাৎ করে পানির ঢেউ এসে তাদের টেনে নিয়ে যায়। ওইসময় ভাগ্নি এবং ছোট বোন নিজেদের রক্ষা করতে পারলেও জাবেদ ইকবাল ও ওসামা পানিতে ভেসে যায়।

পরে ওসামাকে বেহুশ অবস্থায় নৌকায় থাকা কিছু মাছ শিকারি উদ্ধার করলেও জাবেদ ইকবালকে আর খুঁজে পাওয়া যায়নি। জাবেদ ইকবালের হারিয়ে যাওয়ার বিষয়টি তার বড় ভাই নিউজার্সি সাউথ মুনার সভাপতি ইব্রাহিম খলিল পুলিশে রিপোর্ট করেছিলেন।

পুলিশ ইকবালের হারিয়ে যাওয়ার বিষয়টি পোস্টার আকারে বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখে। ১৯ জুলাই এক দল মাছি শিকারি মানুষ একটি লাশকে সাগরের পাড়ে দেখে এবং পুলিশে কল দেয়। পুলিশ এসে জাবেদ ইকবালের লাশ তুলে নিয়ে যায় এবং ঐ দিন দুপুরে তার পরিবারকে খবর দেয়।

পরে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করে।

নিউইয়র্ক প্রতিনিধি/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর