অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীপুরে যুবক আটক

প্রকাশঃ

লক্ষ্মীপুরে একটি শুটার গান অস্ত্র ও সাত রাউন্ড থ্রি নট থ্রি অস্ত্রের গুলি ও চার রাউন্ড শর্ট গানের কার্তুজসহ নাজমুল হোসেন ওরফে ফরহাদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর সদর থানার বাঙ্গাখাঁ ইউনিয়নের এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ বলছে, অস্ত্রসহ আটক যুবক অস্ত্র ব্যবসায়ী।

নাজমুল হোসেন (প্রকাশ) ফরহাদ ঐ এলাকার ফজু মালের বাড়ীর মৃত আক্তার হোসেন এর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে যুবক ফরহাদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি শুটার গান অস্ত্র ও সাত রাউন্ড থ্রি নট থ্রি অস্ত্রের গুলি ও চার রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত অস্ত্র  ব্যবসা করে আসছিল।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর