রায়পুরে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশঃ

লক্ষ্মীপুরের রায়পুরে ২২০ পিছ ইয়াবা মাদকসহ রায়হান কবির ভূঁইয়া (২৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর পৌর শহরের সর্দার বাড়ীর সুপারির বাগান থেকে ওই ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক রায়হান কবির ভূঁইয়া পৌরসভার ৬নং ওর্য়াড-পশ্চিম কাঞ্চনপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল মতিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানান, রায়হান কবির দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে পৌর ৪নং ওয়ার্ডের সর্দার বাড়ীর সামনে মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। এসময় অন্য ব্যবসায়ী ও ক্রেতারা পালিয়ে যায়।

পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোতালেব হোসেন ভুঁইয়া ও সাধারন সম্পাদক বাবু সুভাষ রায় বলেন, রায়হান দলের সাংগঠনিকের দায়িত্ব পালন করছেন। সে যে মাদক ব্যবসা করে তা আমরা জানতাম না। তার বিরুদ্ধে সভা করে সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, রায়হান কবিরসহ তার সহযোগিদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর