জামাইকায় জাহরা ইনক্’র হালাল গ্রোসারি ও ডেইলি শপ চালু

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ষ্টেটের জামাইকায় জাহ্রা  ইনক্’র হালাল গ্রোসারি ও ডেইলি শপ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে জামাইকার ১৫৩-৩২ হিলসাইড এভিনিউতে বাংলাদেশি মালিকাধীন এ হালাল গ্রোসারি ও ডেইলি শপ আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল’র সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নিউইর্য়কের মেইন ষ্ট্রিম কমিউনিটির এক্টিভিষ্ট মেজবাহ আবেদিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, জামাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ড. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি মঞ্জুরুল হক, যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি সুলতান আহমেদ বাবুল, সহ সভাপতি ফিরোজ মাহমুদ, সাধারন সম্পাদক কবির আলী, সহ সাধারন সম্পাদক হুমায়ন কবির  লিটন ।

উপস্থিত ছিলেন জাহরা্ ইনক্ এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ মান্নান খান, মোহাম্মদ কে হাসান,আনোয়ার হোসেন পলাশসহ বাংলাদেশি কমিউনিটির লোকজন।

ফিতা কেটে এ গ্রোসারি ও ডেইলি শপের উদ্বোধন করেন অতিথিরা। শেষে প্রতিষ্ঠানের সফলতা চেয়ে দোয়া করা হয়।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা জানান, এখানে সূলভ মূল্যে হালাল মাংস, চাঁদপুর-লক্ষ্মীপুরের বিখ্যাত ইলিশ, তাজা মাছ, শাক-সব্জীসহ সব ধরনের গ্রোসারি মালামাল রয়েছে।

নিজস্ব প্রতিনিধি/ নিউইয়র্ক/ এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর