সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

প্রকাশঃ

সৌদি সংবাদদাতা: সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) স্থানীয় সময় ইফতারের আগ মুহুর্তে সৌদি আরবের আবহা প্রদেশের মাহাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মো. মনছুর (২৬) নামের এ প্রবাসী চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মোগলের হাট জান মোহাম্মদ পাড়া এলাকার রেজাউল করিম রেজার ছেলে।

তিনি গত তিন বছর আগে সৌদি আরব এসেছিলেন। সেখানে তিনি একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।

তার বন্ধু মো. নোমান জানায়, বিকাল ৫টার দিকে দোকান বন্ধ করে মনছুর বাসায় ফিরেন। পরে তার কক্ষের এয়ারকন্ডিশনার কাজ না করলে, তিনি মেরামতের চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত সেই সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

তার লাশ উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় সৌদি পুলিশ।করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতে তার লাশ দেশে নেওয়া যাবে নাকি সেখানে দাফন করা হবে তা এখনও বলা যাচ্ছে না।

এদিকে একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে নিহত মনছুরের পরিবার সহ পুরো এলাকাজুড়ে।

রাঙ্গুনিয়ায় তার প্রতিবেশী বন্ধু মো. মঞ্জুর আলম জানায়, ছেলে শোকে বার বার মূর্ছা যাচ্ছে তার পিতামাতা সহ স্বজনরা। দেশে তার মা-বাবা ছাড়াও ১ ভাই ও বোন রয়েছে। বাবা কৃষি কাজ করেন এবং ভাইবোন এখনও ছোট।

সংবাদদাতা/সৌদি আরব/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর