যুক্তরাষ্ট্রে হাঁটু গেড়ে ‘জনতার’ আন্দোলনে পুলিশের সংহতি

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড (৪৬) নামে এক কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় সহিংস বিক্ষোভ চলছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ আন্দোলন এখনো অব্যাহত রয়েছে।

তবে, মাার্কিন যুক্তরাষ্ট্রের এ আন্দোলনে পুলিশের অভিনব আচরন প্রশংসা কুড়িয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আন্দোলন চলছিল। লোকজন ‘পুলিশ বর্বরতা বন্ধ করুন’ শ্লোগানে বিক্ষোভ করছিল।

এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা চেয়ে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

এছাড়াও নিউজার্সি অঙ্গরাজ্যে জনতার এ আন্দোলনে পুলিশকেও একত্মতা প্রকাশ করতে দেখা গেছে।

হাঁটু গেড়ে সংহতি প্রকাশ করায় আন্দোলনকারীদের অনেকেই পুলিশকে বুকে জড়িয়ে নেয়।

নিজস্ব প্রতিনিধি/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর