ভাই-ভাতিজার পিটুনিতে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের মৃত্যুর অভিযোগ

প্রকাশঃ

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে দেলোয়ার হোসেন (৭০) নামে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

তিনি রায়পুর উপজেলার উত্তর রায়পুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা।

বুধবার (২৯ জুলাই) পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়েছে ছোট ভাই এমরান হোসেন (৬০)সহ পরিবারের সদস্যরা।

দেলোয়ার হোসেনের ছেলে সুমন হোসেন পাটওয়ারী জানান, আম পাড়াকে কেন্দ্র করে ১০/১২ দিন পূর্বে চাচা এমরান ও চাচাতো ভাই ফোরকান তার পিতাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এতে তার বাবার দুই হাত ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার সকালে লাশ বাড়িতে আনলে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, দুই ভাইয়ের মারামারিতে বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর