জর্জিয়ায় করোনায় ২৪ ঘন্টার ব্যবধানে বাংলাদেশি দম্পত্তির মৃত্যু

প্রকাশঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ষ্টেটে ২৪ ঘন্টার ব্যবধানে আবুল সরদার (৮০) ও রাজিয়া বেগম (৭০) নামে বয়োবৃদ্ধ বাংলাদেশি দম্পত্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) জর্জিয়া ষ্টেটের নিউটন কাউন্টি ইসলামিক গ্রেভিয়াটের ডোরাবিল মসজিদ আত তাকওয়ার কবরস্থানে রাজিয়া বেগমের দাফন করা হয়।

এর আগের দিন (বৃহস্পতিবার) একই কবরস্থানে আবুল সরদারকে দাফন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি মোস্তফা কামাল মাহমুদ জানান, জর্জিয়া ষ্টেটের নরকর্স সিটিতে মেয়ের সঙ্গে থাকতেন আবুল সরদার ও তার স্ত্রী রাজিয়া বেগম।

৭/৮ দিন আগে তারা করোনায় আক্রান্ত হলে গুনেইট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান আবুল সরদার।

বৃহস্পতিবার আবুল সরদারের লাশ দাফন শেষে বাসায় ফেরার পথে খবর পান তার স্ত্রী রাজিয়া বেগম মারা গেছেন। ২৪ ঘন্টার ব্যবধানে এই বয়োবৃদ্ধ দম্পত্তির মৃত্যু হয়েছে। তাদের দুজনকে একই কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের দেশের বাড়ি খুলনায়।

জানাজা ও দাফনে তিনি ছাড়াও, বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাধারন সম্পাদক এইচ আর রাসেল খান, জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুর রহমানসহ বাংলাদেশি কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

এ বয়োবৃদ্ধ প্রবাসী বাংলাদেশি দম্পত্তির মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার নেতারা।

নিউইর্য়ক প্রতিনিধি/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর