বিদ্যুৎ সংযোগ প্রতারণা: যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশঃ

লক্ষ্মীপুরের কুশাখালীতে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব ১১।

রোববার সকালে (১৩ সেপ্টেম্বর)  প্রতারণা মামলায় গ্রেফতার ওই যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে আটক করে র‌্যাবের লক্ষ্মীপুর ইউনিট। এ সময় তার কাছ থেকে কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটক কামাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ঝাউডগী এলাকার দুদু পাটওয়ারী বাড়ির খায়েজ আহমেদের ছেলে ও কুশাখালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্র জানায়, কুশাখালী ইউনিয়নের ঝাউডগীসহ কয়েকটি গ্রামের প্রায় ১৮শ’ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিবে বলে ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মো. কামাল উদ্দিন, সোহেল, আক্তার হোসেন, মো. মিলন ও মোস্তাফিজুর রহমানসহ একটি চক্র।

শুরুতেই বিদ্যুতের সংযোগ পেতে ওইসব গ্রাহকদের কাছে জনপ্রতি ৩০০০ থেকে ৬৫০০ টাকা দাবি করেন তারা। পরে কিছু গ্রাহক সময়মত টাকা না দিতে পারলে তাদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যুতের খুঁটির জন্যও লাখ লাখ টাকা নিয়েছে এ চক্রটি।

পল্লী বিদ্যুৎ সূত্র মতে, গ্রাহক হওয়ার জন্য আবেদন ফি ১শ’ টাকা, ভ্যাট ১৫ টাকা ও মিটারের নিরাপত্তা বাবদ ৪শ’ টাকা মিলে সংযোগ ফি সর্বমোট ৫১৫ টাকা। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এক পয়েন্টের ওয়্যারিং করে দেয়া হয়, যার সর্বোচ্চ ব্যয় দাঁড়ায় মজুরিসহ ১২’শ টাকা।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, আটক যুবকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় চাঁদাবাজীর অপরাধে মামলা প্রক্রিয়াধীন। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর