পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর প্রাণ বাঁচালেন সাংবাদিক

প্রকাশঃ

পুকুরের পানিতে ডুবে যাচ্ছিল আড়াই বছর বয়সের এক শিশু। ওই এলাকায় পেশাগত কাজে যাওয়া সাংবাদিক পলাশ সাহার দৃষ্টি গোচর হলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শিশুটি।

এ মানবিক দৃষ্টান্তের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা শহরের হ্যাপি সিনেমা হল এলাকায়।

পলাশ সাহা আরটিভি’র লক্ষ্মীপুর প্রতিনিধি। তিনি লক্ষ্মীপুর অন লাইন সাংবাদিক ফোরামের কার্য নির্বাহী কমিটির সদস্য। এদিকে সাংবাদিক পলাশের এমন মানবিক দৃষ্টান্তে সোশ্যাল মিডিয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

স্থানীয়রা জানায়, সকালে লক্ষ্মীপুর মডেল থানার আয়োজনে জেলা শহরের হ্যাপি সিনেমাহল এলাকায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী একটি সমাবেশে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন সাংবাদিক পলাশ। এসময় সমাবেশস্থলের পাশের একটি পুকুরের পানিতে আড়াই বছরের ওই শিশু ডুবে যাচ্ছিল। সাংবাদিক পলাশ শিশুটিকে ডুবে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন।

পরে তার বাবা-মায়ের কাছে তুলে দেন। তাৎক্ষনিক পানিতে ঝাঁপ দেয়ায় পলাশের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন পানতে ভিজে নষ্ট হয়ে যায়। এমানিবক দৃষ্টান্তে ওই সমাবেশে পলাশকে বিশেষ সম্মান জানো হয়।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর