সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম (৫৫) মারা গেছেন।
বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমাহল এলাকায় ময়দার মেইল নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা শিকার হন তিনি।
পরে বুধবার দিনগত রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে ছাত্রলীগ নেতা শরীফের মায়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
জানা গেছে, বুধবার বিকেলে সহিদা বেগম জেলা শহরের বাসা থেকে তাদের পুরান বাড়ি দেখা-শুনা করতে যান। সন্ধ্যার পর তিনি তার নাতিন ঐশীকে নিয়ে ফের বাসায় আসার পথে ময়দার মেইল নামক এলাকায় রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় জকসিন বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানতাকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তার উপরে সিটকে পড়ে গুরুতর আহতে হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতিতে চিকিৎসক ঢাকা মেডিকেল প্রেরণ করে। পরে বুধবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার বাদ যোহর দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয় মাঠে) জানাযা অনুষ্ঠিত হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতের স্বজন ও ছাত্রলীগ নেতা শরীফের বন্ধু রেজাউল করিম জেনি।
নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর






