লক্ষ্মীপুরে সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশঃ

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে সিএনজি চালিত অটোরিকশা চালক।

শুক্রবার (৩০ অক্টোবর ) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্রের ছেলে সজল মজুমদার ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে লক্ষন চন্দ্র মজুমদার।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার দিকে যাচ্ছিলো মোটরসাইকেল আরোহী সজল ও লক্ষণ । তারা বিরাহিমপুর এলাকায় একটি সেতুর উপর পৌঁছলে পোদ্দার বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সাটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা দুজন। আহত হয় সিএনজি চালক। পরে স্থানীরা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে য়ায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগীতায় নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর ” ”> ” ”>

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর