করোনায় যুক্তরাষ্ট্রে একই দিনে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

প্রকাশঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩ ঘন্টার ব্যবধানে প্রবাসী বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না মারা যান।

তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। বাবা-ছেলের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। নিউইয়র্কে নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

গত ১৩ ডিসেম্বর করোনায় মারা যান লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ডা. তৌফিকুল ইসলাম (৬১)। নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে তিনি উচ্চপদে কাজ করতেন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শতাধিক প্রবাসী নিউইয়র্ক নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর