চিরনিদ্রায় শায়িত বরেণ্য অভিনেতা কাদের

প্রকাশঃ

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের।

শনিবার (২৬ ডিসেম্বর) মাগরিব নামাজের পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আবদুল কাদেরের ইচ্ছা ছিল মায়ের কবরে যেন তাকে দাফন করা হয়। সে অনুযায়ী দাফন করা হয়েছে।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে। গত ২০ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন তিনি।

শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর