১৯ বছর পর লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই কমিটি

প্রকাশঃ

প্রায় ১৯ বছর পর লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার দিনভর জেলা শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ  ত্রি-বার্ষিক সম্মেলণ হয়।

পরে রাতে দু’টি কমিটি ঘোষণা দেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এতে হুমায়ন কবির পাটোয়ারীকে সভাপতি ও সাইফুল হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে সদর থানা আওয়ামী লীগ এবং সৈয়দ আহমেদ পাটোয়ারীকে সভাপতি ও জহিরুল ইসলাম বাবরকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

এসময় জেলার বিভিন্ন  ইউনিটের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআর/প্রবাস সময়

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর