সৌদিতে করোনায় প্রাণ গেল ১০ বাংলাদেশির

প্রকাশঃ

প্রাণঘাতি করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবের বাংলাদেশি কনস্যুলেট।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সৌদিতে ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪ হাজার ৩৩ জন করোনায় আক্রান্ত হয়। আর মৃত্যু হয় ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২০ জন।

বাংলাদেশি কনস্যুলেট জেদ্দার শ্রম কাউন্সিলর আমিনুল ইসলামের দেয়া তথ্যমতে করোনায় যারা প্রাণ হারিয়েছেন, (১) ঢাকা সভারের কোরবান, (২) নড়াইল জেলার মোহাম্মদ আফাক হোসেন (৩)চট্রগ্রামের লোহাগড়া উপজেলার মোহাম্মদ হাসান, (৪) চট্রগা্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ জসিম উদ্দিন, (৫) মানিকগেঞ্জের জেলার মান্নান মিয়া (৬) চট্রগ্রামের বাঁশখালির রহিম উল্যা (৭) নরসিংধী জেলার শিবপর উপজেলার খোকা মিয়া (৮) চট্রগ্রামের সাতকানিয়ার নাসির উদ্দিন (৯) ভোলা জেলার মোহাম্মদ হোসাইন (১০) পাবনার আবদুল মোতালেব।

করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় দেশটিতে হত ১৫ মার্চ থেকে সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়াও অধিকাংশ শহরে কারফিউ চলায় দেশটিতে জনজীবনে স্থবির অবস্থা বিরাজ করছে। এতে করে বাংলাদেশি শ্রমিকরা বেকার জীবন  পার করছেন।

প্রবাস সময় সংবাদদাতা/ সৌদি আরব

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর