যুক্তরাষ্ট্র লক্ষ্মীপুর জেলা সমিতির প্রয়াত কোষাধ্যক্ষের জন্য দোয়া

প্রকাশঃ

যুক্তরাষ্ট্র লক্ষ্মীপুর ডিষ্ট্রিক এসোসিয়েশন এইউএ ইনক্ এর প্রয়াত কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদসহ করোনাভাইরাসে মারা যাওয়া সকলের জন্য সংগঠনের পক্ষ থেকে দোয়া করা হয়েছে।

স্থানীয় সময় ৪ জুলাই শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মালবরো কবরস্থানে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় করোনা দূর্যোগের সময় মারা যাওয়া সকল প্রবাসীর জন্য দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মো. তছলিম উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র লক্ষ্মীপুর ডিষ্ট্রিক এসোসিয়েশন এইউএ ইনক্ সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন, বর্তমান কমিটির সহ সভাপতি ফিরোজ মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

সাধারন সম্পাদক কবির আলী,সহ সাধারন সম্পাদক হুমায়ন কবির লিটন, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক রাজু, সদস্য ফখরুল ইসলাম বাবুল, ইসমাইল হোসেন সুমন, মাহমুদুর রহমান তানিম,সোলেহল, বেলাল হোসেন, ইউছুপ,নাঈম,ভুলু প্রমূখ।

গত ৫ এপ্রিল মারা যান যুক্তরাষ্ট্র লক্ষ্মীপুর সমিতির কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ।

নিউইয়র্ক সংবাদদাতা/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর