লক্ষ্মীপুরে দুই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তারা জানান, চন্দ্রগঞ্জ ও কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যানদের মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ইউনিয়ন দুটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে এ তফসিল ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল ও ১৬ আগস্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা যান।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর