জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে সমাবেশ

প্রকাশঃ

লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবারের প্রথম প্রহরে( রাত ১২ টা ১ মিনিটে) জেলা শ্রমিক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না,  জেলা নির্মাণ শ্রমিক লীগের আহবায়ক জসিম উদ্দিন ও জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ইফতিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বঙ্গবন্ধূ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনায় কর্মঠ মানুষের অধিকার আদায়ে সর্বদা শ্রমিক লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার সর্বদা শ্রমিকদের অধিকার আদায়ে স্বোচ্চার।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর