পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশঃ

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে (১৪ অক্টোবর) উপজেলার শাকচর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

তারা সম্পর্কে চাচাতো বোন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

শিশু সন্তান দু’টি সদর উপজেলার শাকচর গ্রামের গণি হেড মাস্টারের বাড়ির দিনমজুর শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের মেয়ে সুমী আক্তার (৪)। 

স্বজনরা জানান, দুপুরে শিশু সুমাইয়া ও সুমী খেলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে স্বজনরা।

পরে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

 সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে’।

নিজস্ব প্রতিনিধি/লক্ষ্মীপুর/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর